ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের সাথে লেনদেন, যাতায়াত, সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। আমাদের সঙ্গে সৌহার্দ্য পরিবেশ বজায় থাকবে। সীমান্ত হত্যার বিষয়ে কথা হয়েছে। সীমান্ত নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী আলোচনা করবে তারা সেই চেষ্টা করবে।রোববার (১ মার্চ) নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এখনো সিদ্ধান্ত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। তারপর সিদ্ধান্ত। তবে তাদের মাঠ থেকে তুলতে হবে। র‌্যাব সংশোধনের চিন্তা ভাবনা আছে।আরও পড়ুন: সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রীতিনি বলেন, পুলিশ হত্যার বিচার নিয়ে মন্ত্রী হিসেবে এর আগে কোন  বক্তব্য দেইনি। মহাসচিব সাহেব কি বলেছেন আমি জানি না। জুলাই সনদ ও জুলাই আমরা স্বাক্ষর করেছি। সে অনুযায়ী ব্যবস্থা নেবো।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ হাজারের মতো অস্ত্র জমা হয়নি। সেগুলো ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হচ্ছে।তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সেবা উন্নত করার কথা হয়েছে। ২৭টি জেলায় ফায়ার সার্ভিসের সেবা নাই। এই বিষয়ে একটি প্রকল্প নিতে বলা হয়েছে। নিয়োগ নিয়ে কোন দুর্নীতি মেনে নেয়া হবে না বলেও তিনি জানান।