ভারতকে সহজেই হারাবে ওয়েস্ট ইন্ডিজ: আমির

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমির টিকিট নিশ্চিত করেছে তিন দল। রোববার (১ মার্চ) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে যে জিতবে তারাই চতুর্থ দল হিসেবে সেমির টিকিট কাটবে। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, ভারতকে সহজেই হারাবে ক্যারিবীয়রা।কলকাতায় আজ অলিখিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামছে সূর্যকুমার যাদবের দল। সুপার এইট পর্বে ভারত, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। এই ম্যাচটি এখন পরিণত হয়েছে নকআউট হিসেবে।এবার পাকিস্তানের সাবেক পেসার আমির বিশ্লেষণ করে জানালেন ভারতকে সহজে হারাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তি দিয়েছেন জাসপ্রিত বুমরাহর বোলিং, সঙ্গে সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের কথাও।পাকিস্তানের টিভি শো 'হারনা মানা হ্যায়' তে আমির বলেন, 'ভারতকে সহজেই হারাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। কলকাতায় ম্যাচ, আপনি যদি দেখেন ভারতের সেরা অস্ত্র বুমরাহ অতটা ভালো বোলিং করছে না৷ জিম্বাবুয়ে তাদের বিপক্ষে ১৮৪ রান করেছে।'আরও পড়ুন: আজ 'ডু অর ডাই' ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবীয়দের ব্যাটিং শক্তিতে আস্থা রাখছেন আমির। তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের ৩-৪ জন খেলোয়াড় দেখেন আগের ম্যাচে ৯০-এ ৬ উইকেট পড়ার ১৭৬ রান করে ফেলেছে। এই টিম আমার মনে হয় সহজেই ভারতকে হারাতে পারবে।'টি-টোয়েন্টি বিশ্বকাপে দু'দলের সমীকরণে আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজ। মেগা আসরে মোট ৪ বারের দেখায় ৩ বার ভারতকে হারিয়েছে উইন্ডিজ। সবশেষ ২০১৬ বিশ্বকাপে ৭ উইকেটের জয় পেয়েছিলো ক্যারিবীয়ানরা। টিম ইন্ডিয়া একমাত্র জয় পেয়েছিলো ২০১৪ বিশ্বকাপে।