পর্যটনমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপির মা, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। হুরন নাহার রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হুরন নাহার রশিদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা হুরন নাহার রশিদ একজন আদর্শ নারী হিসেবে রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের সবসময় ভালো কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ নারী। মহান রাব্বুল আলামীন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দেন- কায়মনোবাক্যে সেটিই কামনা করি। শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। কেএইচ/এএমএ