ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে মুসান্দাম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী তেলের ট্যাংকার স্কাইলাইট হামলার শিকার হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং ২০ জনের পুরো ক্রুকে সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ওমানের গুরুত্বপূর্ণ দুকম বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলা হয়েছে। এতে একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। আরও পড়ুন: খামেনিকে হত্যার জন্য শনিবার সকালকেই কেন বেছে নিলো যুক্তরাষ্ট্র-ইসরাইল? আল জাজিরা বলছে, একটি ড্রোন কর্মীদের বাসস্থানে আঘাত করেছে, আর দ্বিতীয় ড্রোনের ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাঙ্কের কাছে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে অন্য কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানে হামলার কথা জানিয়েছে ইরান।