ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। রবিবার (১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর ফ্রন্টের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।