বাগদাদে মার্কিন দূতাবাসে ঢুকে হামলার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ হয়। রোববার সকালে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে ইরাকি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। পরে বিক্ষোভকারীরা পিছু হটে। বাগদাদের গ্রিন জোনে ইরাকি সরকারের বিভিন্ন দপ্তর ও একাধিক বিদেশি দূতাবাস—যার মধ্যে মার্কিন দূতাবাসও রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্টীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা এ অঞ্চলে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে। আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে । যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়া শহরে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স এসব হামলার লক্ষ্যবস্তু ছিল। সূত্র: সিএনএন এমএসএম