খামেনিকে হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। রোববার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। হত্যার খবর ছড়িয়ে পড়ার পর ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতার নিহতের খবর প্রকাশের পরপরই রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানান ইরানিরা।পাকিস্তানইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। করাচি পুলিশের প্রধান সার্জন সুমাইয়া সৈয়দ আল জাজিরাকে জানিয়েছেন, মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে নয়জন নিহত হন। আরও পড়ুন: তেহরানে ভয়াবহ বিস্ফোরণ ইরাকবার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ইরাকের রাজধানী বাগদাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবরও পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম দক্ষিণ ইরাকের অন্যান্য প্রদেশেও বিক্ষোভের খবর দিয়েছে। ভারতআলি খামেনি মৃত্যুতে প্রতিবাদ হয়েছে ভারতে। দেশটির জম্মু ও কাশ্মীর ও লক্ষ্ণৌতে শত শত মানুষ জড়ো হয়ে আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে বিক্ষোভ হয়েছে বাংলাদেশেও। রাজধানী ঢাকায় বিভিন্ন ইসলামপন্থি দলের শত শত কর্মী খামেনি হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা, এনডিটিভি