খামেনিকে হত্যার নেপথ্য ব্যক্তিদের কঠোর বার্তা দিলেন পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়া ঘটনাকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়াদের একজন প্রভাবশালী নেতাকে হত্যার ঘটনা মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে বিশ্বব্যাপী শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার মতো দেখা হচ্ছে।’ পেজেশকিয়ান বলেন, খামেনির হত্যার প্রতিশোধ নেয়া ইসলামি প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব। ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এই ঐতিহাসিক অপরাধের নেপথ্যের ব্যক্তি ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়াকে ইসলামি প্রজাতন্ত্র ইরান বৈধ দায়িত্ব ও অধিকার হিসেবে বিবেচনা করছে।’ আরও পড়ুন: খামেনিকে হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যায় জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার সকালে ইরানের প্রেসিডেন্ট তার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে খামেনির হত্যাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন এবং এর কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আরও পড়ুন: সৌদি আরবে বিশাল বিস্ফোরণ, ইরানের হামলা? বিবৃতিতে বলা হয়েছে, ‘এই গুরুতর অপরাধ কখনো অপ্রতিক্রিয়ায় থাকবে না এবং এটি ইসলামি বিশ্বের ও শিয়াবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় খুলবে। এই মহান নেতার বিশুদ্ধ রক্ত একটি উন্মাদ স্রোতের মতো প্রবাহিত হবে এবং মার্কিন-জায়োনিস্টদের শোষণ ও অপরাধ নির্মূল করবে।’ তথ্যসূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল