বাংলাদেশ ক্রিকেট লিগে সবচেয়ে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের বিপক্ষে একটি ম্যাচে মাঠে নামবে জাতীয় ওয়ানডে দল। আগামী ৭ মার্চ দুপুরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।গেল মাসের ২৩ তারিখ শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে এখনও ফাইনাল বাকি। আগামী ৩ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই। মাঠে নামবে সেরা দুই দল— সেন্ট্রাল জোন এবং নর্থ জোন।এই ম্যাচের পরে বিশ্রামের সু্যোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কারণ বিসিএলে সেরা পারফর্ম করা অল স্টার দল ৩ দিনের ব্যবধানে মাঠে নামবে জাতীয় দলের বিপক্ষে। মূলত পাকিস্তান সিরিজের প্রস্ততি হিসেবে এই ম্যাচটি খেলবে দুদল। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।আরও পড়ুন: নির্বাচক চেয়ে বিসিবির বিজ্ঞপ্তিদুই দলের খেলোয়াড় তালিকা এখনও চড়ান্ত হয়নি। ফাইনালের পরপরই ঘোষণা করা হবে দুই দলের একাদশ। এই ম্যাচের পারফরম্যান্সের প্রভাব থাকতে পারে পাকিস্তান সিরিজের স্কোয়াডে।আগামী ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ এবং ১৫ মার্চ। সব ম্যাচ হবে শের-এ বাংলায়। ৯ মার্চ বাংলাদেশে পৌঁছানোর কথা আছে পাকিস্তানের।