যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানকে কে নেতৃত্ব দিতে পারেন তা ‘সঠিকভাবে জানেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে, খামেনির মৃত্যুর পর কে ইরানের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ঠিক জানি কে, কিন্তু আমি আপনাদের বলতে পারব না।’ ইরানে এমন কেউ আছেন কি না যাকে তিনি দেশটির নেতৃত্বে দেখতে চান, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়। কিছু ভালো প্রার্থী আছেন।’ আরও পড়ুন: খামেনিকে হত্যার জন্য শনিবার সকালকেই কেন বেছে নিলো যুক্তরাষ্ট্র-ইসরাইল? খামেনির স্থলাভিষিক্ত কে হবেন, এ প্রশ্নে ট্রাম্প বলেন, আমি জানি না, তবে একসময় তারাই আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে চাই। ট্রাম্প আরও বলেন, এখন (খামেনির মৃত্যুর পর) ইরানের সঙ্গে আলোচনা করা ‘অনেক সহজ’ হবে। ৮৬ বছর বয়সি খামেনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালানোর পর তার মৃত্যু হয়। আরও পড়ুন: তেহরানে ভয়াবহ বিস্ফোরণ ১৯৮৯ সাল থেকে ইরান শাসন করে আসা খামেনি কখনও প্রকাশ্যে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করেননি।