ঢাকা ক্যাপিটালস বাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি পাঁচ দলের পারিশ্রমিক পরিশোধ করা হয়ে গেছে। আজ (১ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।কয়েকদিন আগেই বিসিবির দায়িত্বাধীন চট্টগ্রাম রয়্যালসের পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। আজ সিলেট ও নোয়াখালীর কয়েকজন ক্রিকেটার পারিশ্রমিক বুঝে পেয়েছেন। এ সময় দুই দলের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।মূলত বিপিএলের সময় বিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টির চেক জমা নেয়া হয়েছিল, সেখান থেকে ক্রিকেটারদের অবশিষ্ট পারিশ্রমিক আজ ক্লিয়ার করা হয়েছে। সরাসরি চুক্তিতে থাকা যেসব খেলোয়াড়দের পারিশ্রমিক বিসিবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তাদের শুধু ভিত্তিমূল্যের টাকাই দেয়া হয়েছে। নিলামের ক্ষেত্রে দেয়া হয়েছে পূর্ণ পারিশ্রমিক।আরও পড়ুন: পাকিস্তান সিরিজের আগে বিসিএল অল স্টারদের বিপক্ষে খেলবে জাতীয় দলসবার আগে এবারের বিপিএলের পারিশ্রমিক পরিশোধ করে চ্যাম্পিয়ন দল রাজশাহী। রংপুরও নিজেদের তত্ত্বাবধায়নেই পারিশ্রমিক পরিশোধ করেছে। সর্বশেষ পারিশ্রমিক পরিশোধ হলো চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেটের। রংপুর বাদে বাকি চার দলের পারিশ্রমিক পরিশোধের সার্টিফিকেটও ইতোমধ্যে বিসিবি হাতে পেয়েছে বলে জানিয়েছেন মিঠু।মিঠু জানান, ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পারিশ্রমিক পরিশোধে কোনো জটিলতা দেখা গেলে একইভাবে বিসিবির কাছে থাকা ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টির অর্থ দিয়ে সমন্বয় করা হবে।