ইংল্যান্ডের লিডসে এক অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী থাকল প্রিমিয়ার লিগের ম্যাচ। রমজান পালনরত খেলোয়াড়দের ইফতার করার সুযোগ দিতে খেলা থামানো হলে লিডস ইউনাইটেডের কিছু সমর্থক দুয়ো দেন।