ইরানে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্তের পর নতুন সিদ্ধান্ত জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।রোববার (১ মার্চ) বিমানের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযাযী আজ বিমানের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট নির্ধারিত সময়ে যাত্রা করবে। তবে দোহা, দুবাই এবং আবুধাবিতে কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। এ অবস্থায় বিমানের যাত্রীদের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে এয়ারপোর্টে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে। এরআগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এতে প্রবাসী যাত্রীরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েন। আরও পড়ুন: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, ভোগান্তি ও অনিশ্চয়তায় যাত্রীরা রোববার দুপুরে যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য সকল সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সকল আপডেট।