সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার (১ মার্চ) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতনে দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. মহিবুর রহমান দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলীর ছেলে। সাজাপ্রাপ্ত আসামি পলাতক আছেন। বিচারক রায়ে উল্লেখ করেছেন, জরিমানার টাকা নির্যাতনের শিকার নারী পাবেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ছাতক পৌর শহরের বাসিন্দা ওই কলেজছাত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় মহিবুর রহমানের। মহিবুর Read More