নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দূর্ধর্ষ ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে  ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র। এছাড়া পৃথক অভিযানে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারকৃত ১০ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।পুলিশ জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় একদল সশস্র ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতির সময় হাতেনাতে ৭ জনকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৪.৫ ইঞ্চি দৈর্ঘ্যের কালো রঙের ধারালো ১টি ছুরি, ১২ ইঞ্চি লম্বা স্টিলের ১টি চাকু এবং স্টিলের ৩টি সুইচ গিয়ার চাকু।আরও পড়ুন: স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীরগ্রেফতারকৃতরা হলো- মো. সাগর (২৬), সুজন (২৩), মো. ইকবাল হোসেন (৪০), মো. রাসেল মিয়া (৫০), মো. মিলন (৩৬), মো. ইমরান (২৪) ও মো. আলামিন (৩৭)।এদিকে একই রাতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করে। এছাড়া ভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ১০ জনকে পৃথক মামলায় রোববার (১ মার্চ) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।