‘আজ এমন হামলা হবে যা তারা আগে দেখেনি’, ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, ‘গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো আঘাত হেনেছে। তিনি বলেন, আজ আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা তারা আগে কখনও দেখেনি। এর আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ইরান জানিয়েছে তারা আজ খুব জোরালোভাবে আঘাত হানবে, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।’ তিনি আরও লেখেন, ‘তারা যেন এমনটা না করে। সেটি হলে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনও দেখা যায়নি।’  এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানকে কে নেতৃত্ব দিতে পারেন তা ‘সঠিকভাবে জানেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।  আরও পড়ুন: সৌদি আরবে বিশাল বিস্ফোরণ, ইরানের হামলা? সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে, খামেনির মৃত্যুর পর কে ইরানের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ঠিক জানি কে, কিন্তু আমি আপনাদের বলতে পারব না।’  ইরানে এমন কেউ আছেন কি না যাকে তিনি দেশটির নেতৃত্বে দেখতে চান, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়। কিছু ভালো প্রার্থী আছেন।’   খামেনির স্থলাভিষিক্ত কে হবেন, এ প্রশ্নে ট্রাম্প বলেন, আমি জানি না, তবে একসময় তারাই আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে চাই।  ট্রাম্প আরও বলেন, এখন (খামেনির মৃত্যুর পর) ইরানের সঙ্গে আলোচনা করা ‘অনেক সহজ’ হবে।  আরও পড়ুন: খামেনিকে হত্যার জন্য শনিবার সকালকেই কেন বেছে নিলো যুক্তরাষ্ট্র-ইসরাইল? ৮৬ বছর বয়সি খামেনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালানোর পর তার মৃত্যু হয়।