ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের বিরুদ্ধে ১৩ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। আওয়ামী লীগ শাসনামলে ঠিকাদারি নিয়ন্ত্রণসহ নানা দুর্নীতির অভিযোগ ছিল শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের বিরুদ্ধে। অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে ১৩ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। পাশাপাশি তার ছেলে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়া হয়েছে। আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেয়া হবে না: মির্জা ফখরুল এদিকে, দুদকের আবেদনে আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আরও পড়ুন: হাওড়ের বাঁধ নির্মাণে দুর্নীতি সহ্য করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এদিন দুর্নীতির অভিযোগে ঢাকা-৪ আসনের সাবেক এমপি সানজিদা খানমের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।