চলছে সিয়াম সাধনার মাস। এ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। রমজানে মুমিনরা পুরো মাস রোজা রাখেন। সব ধরনের গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকেন।রোববার (১ মার্চ) পবিত্র রমজান মাসের ১১ তারিখ। রমজানে সেহরি ও ইফতারের সময় জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহরি ও ইফতারের সময়সূচি আগে থেকে ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন। আরও পড়ুন: ঢাকার ইফতার ও সেহরির সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, রোববার ইফতারের সময় ৬টা ৩ মিনিট। এ ছাড়া সোমবার সেহরির শেষ সময় রাত ৫টা ০৪ মিনিটে। ফজর নামাজের আজান ৫টা ০৭ মিনিটে। এ সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশন এ বছর ৬৪ জেলার জন্য পৃথক সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।