অফিশিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে নির্মাতা রেদওয়ান রনি’ পরিচালিত সিনেমা ‘দম’র। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি আসছে আসন্ন ঈদুল ফিতরে।রোববার (১ মার্চ) বেলা ১টায় ‘দম’র নতুন পোস্টার প্রকাশিত হয়। পোস্টারে দেখা যায়, এক আহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ মানুষের মুখচ্ছবি এবং পটভূমিতে গাধার পিঠে বসা একজনের পিছে অস্ত্রধারি অনেক মানুষ। 'দম' সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ প্রথম দিকেই জোরালো ছিল। তবে এবার প্রকাশিত নতুন পোস্টারের দৃশ্য সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহু গুণ। এদিকে নির্মাণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি কেবল একটি সিনেমা নয় বরং সত্য ঘটনার আলোকে মানবিক সাহসের এক শক্তিশালী উপাখ্যান। সিনেমার নির্মাতা রেদওয়ান রনি বলেন,দম হলো সাধারণ একজন মানুষের জ্বলে ওঠার গল্প। এই গল্পটা আসলে সবার। পোস্টারটা দর্শকদের ভালো লাগছে, এটাই আমাদের জন্য আনন্দের। সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং সহ প্রযোজনায় চরকি। নতুন সিনেমা প্রসঙ্গে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন,পোস্টার প্রকাশের মাধ্যমে দম-এর অফিশিয়াল প্রমোশন শুরু হলো। আরও অনেক কিছু আসবে। দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে থাকবেন। অনেক নতুন কিছু তাদের জন্য অপেক্ষা করছে। আরও পড়ুন: লাল শাড়ি পরে শপিংমলে বুবলী 'আনটিল দ্য লাস্ট ব্রেথ' ট্যাগলাইনে দম সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরীর মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আরও পড়ুন: গোপনে চলছে শাকিবের 'প্রিন্স' সিনেমার শুটিং