এবার ‘সাইপ্রাসের দিকে’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান!

সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা মনে করি না যে এগুলো সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি স্পষ্ট উদাহরণ যে, পুরো অঞ্চলে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখানো একটি শাসনব্যবস্থা (ইরান) থেকে বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে এবং আমাদের সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরত্বে আঘাত হানে।  আরও পড়ুন: সৌদি আরবে বিশাল বিস্ফোরণ, ইরানের হামলা? এদিকে সৌদি আরবের রাজধানী রিদের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পূর্ব রিয়াদের বাসিন্দারা একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন। সংস্থাটি আরও জানিয়েছে, তাদের নিজস্ব প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন। ধারণা করা হচ্ছে, ইরানের হামলা থেকেই এ বিস্ফোরণ ঘটেছে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তেহরানে রোববার (১ মার্চ) ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ফলে ‘ভয়াবহ বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। সংস্থাটি জানায়, সাইয়্যেদ খানদান ও কাসর মোড়ের আশপাশের এলাকার পাশাপাশি ভানাক স্কয়ার এবং মোতাহারি সড়ক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব স্থান তেহরানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। আরও পড়ুন: ‘আজ এমন হামলা হবে যা তারা আগে দেখেনি’, ইরানের হুঁশিয়ারি এর মধ্যেই ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের রাজধানীর ‘প্রাণকেন্দ্রে’ বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।