রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পক্ষ থেকে ইউনিয়নের সব মসজিদের ইমামকে ঈদ উপহার দেয়া হয়েছে।রোববার (১ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ১০০ জন ইমামের হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবির কাপড় ও নগদ টাকা তুলে দেন ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার।এ সময় রাজবাড়ী সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা ইমাম কমিটি ও বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. নাজমুল হক, বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মুফতি মো. শহিদুল ইসলাম, সাবেক সভাপতি হাফেজ মাওলানা মো. নেছার উদ্দিন, সহসভাপতি মুফতি মো. কামরুজ্জামান, মাওলানা আব্দুস ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।সদর উপজেলা ইমাম কমিটি ও বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. নাজমুল হক বলেন, ‘বসন্তপুর ইউপি চেয়ারম্যান সব সময় আলেম-ওলামাদের পাশে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ উনি ইমামদের ঈদ উপহার দিলেন। উপহার পেয়ে ইমামরা খুবই খুশি।’আরও পড়ুন: পৌর মেয়র থেকে প্রতিমন্ত্রী রাজবাড়ীর খৈয়মইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার বলেন, ‘ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। আমি সব সময় ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আর আলেমরা আল্লাহ্ তায়ালার বিধান প্রচার করছেন এবং পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। তাই আলেমদের অবদান অন্য কারও সঙ্গে তুলনা করা যাবে না। এছাড়া আলেমদের সাথে মিলেমিশে চললে ও তাদের পাশে থাকলে হাশর-নাশর হবে আলেমদের সাথে। এজন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ আলেম-ওলামাদের ঈদ উপহার দিলাম। তাদের সামান্য উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’