বিশ্বনাথে আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখল ও হুমকির অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরব প্রবাসী সামছুল হক তাঁর পৈতৃক কৃষিজমি দখল, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (১ মার্চ) দুপুরে তিনি সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সামছুল হক জানান, তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজান্সী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাওনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। ২০২৩ সালে দেশে অবস্থানকালে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আরশ আলী তাঁর কৃষিজমি বিক্রির প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি Read More