মূল্যে কাটাকাটি, পোশাকের শোরুমকে জরিমানা

রাজশাহীতে পোশাকের দাম বেশি রাখায় একটি শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১ মার্চ) দুপুর ১২টায় রাজশাহীর সপুরা বিসিক শিল্প নগরীতে অবস্থিত দহাউজ অফ শিপিয়ারর্স’ এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম। এসময় আমদানির সঠিক তথ্য না থাকা, বারবার মূল্য কাটাকাটি করে দাম বেশি রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাখাওয়াত হোসেন/এসআর/এমএস