খামেনির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্টকে পুতিনের চিঠি, কী লেখা আছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যা ‘নিন্দনীয়’ হত্যাকাণ্ড যা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়ম লঙ্ঘন করেছে। এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।পুতিন ক্রেমলিন থেকে প্রকাশিত ইরানি প্রতিপক্ষ মাসুদ পেজেশকিয়ানকে লেখা একটি নোটে বলেছেন, ‘ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন, যা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়ম লঙ্ঘন করেছে।’ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ঘোষণা করেছে, শনিবার ৮৬ বছর বয়সে খামেনি ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন। আরও পড়ুন: খামেনির অনুপস্থিতি / ইরানের রাজনীতিতে ‘শক্তিশালী ব্যক্তিত্ব’ হতে পারেন আলী লারিজিনি পুতিন আরও বলেন, ‘আমাদের দেশে, আয়াতুল্লাহ খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে যিনি বন্ধুত্বপূর্ণ রাশিয়ান-ইরান সম্পর্ক উন্নয়নে এবং তাদের একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের স্তরে নিয়ে আসার ক্ষেত্রে বিশাল ব্যক্তিগত অবদান রেখেছেন।’ ‘আমি আপনাকে সর্বোচ্চ নেতার পরিবার ও বন্ধুবান্ধব, সরকার এবং ইরানের সমগ্র জনগণের প্রতি আমার আন্তরিক সহানুভূতি এবং সমর্থন জানাতে অনুরোধ করছি।’ রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন।  আরও পড়ুন:খামেনিকে হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালায়। তেহরানসহ শীর্ষ নেতাদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় তারা। ইরানে দুটি স্কুলে হামলায় শতাধিক মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছেন। এরপর পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরাইলে হামলা চালায়। সূত্র: রয়টার্স