পাকিস্তানি বিমান লক্ষ্য করে তালেবানের গুলিবর্ষণ

পাকিস্তানি বিমান লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে আফগানিস্তানের তালেবান। রবিবার রাজধানী কাবুলে বিস্ফোরণ ও গুলিবর্ষণের পর তালেবান এ তথ্য জানিয়েছে। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলার ফলে বিপর্যস্ত অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত।