প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন মিজানুর রহমান সোহেল।রোববার (০১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয়-এর অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে এস. এম. মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হলো। আরও পড়ুন: শিক্ষার্থীদের গঠনমূলক রাজনীতি করতে হবে: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এনামুল হক সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয় যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা এস. এম. মিজানুর রহমানকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।