ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ যৌথ সামরিক অভিযানে আইআরজিসি-র পূর্ববর্তী প্রধান মোহাম্মদ পাকপুরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন। আহমেদ ওয়াহিদি ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থায় অত্যন্ত প্রভাবশালী এক নাম। তিনি ইরানের সাবেক মন্ত্রী, কুদস ফোর্সের প্রাক্তন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনায় তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে ইরানের ক্ষমতার মূল চাবিকাঠি থাকবে দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিঞ্জির হাতে এবং প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর হাতে। এই পক্ষগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তা নিয়ে গভীর পর্যবেক্ষণ চলছে। তবে আইআরজিসি-ঘনিষ্ঠ টেলিগ্রাম চ্যানেলগুলো জানাচ্ছে, খামেনি কর্তৃক দুই মাস আগে ডেপুটি চিফ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল কেএম