কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলায় বিভিন্ন দেশের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে চারজন বাংলাদেশি প্রবাসী কর্মী রয়েছেন, যারা বিমানবন্দরে কর্মরত ছিলেন।আহত বাংলাদেশিরা বর্তমানে কুয়েতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের দেখতে ও খোঁজখবর নিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে অবগত হন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন-এর সঙ্গে কথা বলেন সময় সংবাদের কুয়েত প্রতিনিধি। এ সময় সৈয়দ তারেক হোসেন সময় সংবাদকে বলেন, তিনি কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং গুজব বা যাচাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দেন। আরও পড়ুন: ইরানে হামলা নিয়ে এবার মুখ খুললো উত্তর কোরিয়া বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েত বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় আহত চার বাংলাদেশি প্রবাসীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন­: আমিনুল ইসলামজেলা: ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর), গ্রাম: দৌলতপুরআঘাতের ধরন: পায়ে গুরুতর আঘাতচিকিৎসা: স্কিন গ্রাফটিং প্রয়োজনবর্তমান অবস্থা: স্থিতিশীল  রকিবুল ইসলামজেলা: পাবনা (সাঁথিয়া), গ্রাম: ভুলবাড়িয়াআঘাতের ধরন: সামান্য  মাসুদুর রহমানজেলা: নোয়াখালী (বেগমগঞ্জ), গ্রাম: লতিফপুরআঘাতের ধরন: সামান্য  দুলাল মিয়াজেলা: কুমিল্লা (জোনা), গ্রাম: পাথালিয়া কান্দিআঘাতের ধরন: সামান্য  আরও পড়ুন: সৌদি আরবে বিশাল বিস্ফোরণ, ইরানের হামলা? দূতাবাস সূত্রে জানা গেছে, আহত চারজনের মধ্যে তিনজন আশঙ্কামুক্ত এবং একজনের চিকিৎসা বিশেষ নজরদারিতে চলছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। রাষ্ট্রদূত আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং কুয়েত সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।