অত্যাচারিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস আব্দুস সালামের

বিগত সরকারের আমলে যে সকল বিএনপির নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।রোববার (১ মার্চ) রাজধানীর আজিমপুরে জনকল্যাণ সমিতিতে আয়োজিত বিএনপির সাবেক কর্মী শহীদ আনোয়ার হোসেন মাহাবুব স্মরণে ইফতার আয়োজনে এ কথা জানান তিনি। আরও পড়ুন: মশক বিস্তারে ঢাকা দক্ষিণের ১০টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ: ডিএসসিসি প্রশাসক এসময় ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনরায় মামলা করার ব্যাপারে পরামর্শ নেন। ইফতার আয়োজনে আরও উপস্থিত ছিলেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।