নড়াইল পৌরসভার ভাদুলীডাঙা এলাকায় পল্লব মিয়ার বাড়ির সবুজ আঙিনা এখন স্বনির্ভরতার প্রতীক। মাত্র ২০ শতাংশ জমিতে গড়ে তোলা বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগানটি শুধু তার পরিবারের পুষ্টির চাহিদাই পূরণ করছে না, আশপাশের মানুষের কাছেও হয়ে উঠেছে অনুপ্রেরণার উদাহরণ।