সীতাকুন্ডে শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ড ফকিরহাটের ইকোপার্কে ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে গলা কেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। শিশু কন্যাটির নাম হীরা।রোববার (১ মার্চ) সকালে এ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করায়।সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের কন্যা বলে জানিয়েছে পুুলিশ। জানা যায়, চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলাধীন ইকোপার্ক এলাকায় হিরা (৭) নামক কন্যা শিশুকে গলাকাটা অবস্থায় দেখা যায়। খবর পেয়ে দুপুর ২ টার দিকে উদ্ধার করে স্থানীয়রা। শিশুটিকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ প্রাথমিকভাবে শিশুটির পরিচয় শনাক্ত করে।আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভসীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, মেয়েটির গলায় জবাই করে তাকে কেউ হত্যা করতে চেয়েছিল। কেউ তাকে ইকো পার্কে বেড়ানোর কথা বলে এনে জবাই করে হত্যার চেষ্টা করে হয়তো মৃত ভেবে ফেলে যায়। হাসপাতালে আনার পর মেয়েটি অনেক কষ্টে তার নাম পরিচয় জানিয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।