তারাবির পর হালকা খাবার, হয়ে যাক গ্রিলড চিকেন সালাদ

সহজে প্রোটিন আর সবজির পুষ্টিগুণ পেতে তারাবির পর হালকা খাবার হিসেবে প্রাধান্য দিতে পারেন গ্রিলড চিকেন সালাদ। হেলদি খাবার খুব একটা সুস্বাদু হয় না, এমন ধারণা বদলে দিতে বাড়িতে এই সালাদটি তৈরি করে দেখতে পারেন।এই সালাদে রঙিন সবজি যেমন পাবেন, তেমনি পাবেন মাংস ও ডিমের স্বাদ। তাই দেরি না করে আসুন জেনে নিই সুস্বাদু সালাদের সহজ রেসিপি- সালাদের জন্য প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে গ্রিলড চিকেন সালাদ তৈরির জন্য আপনার যা প্রয়োজন হবে তাহলো মুরগির বুকের মাংস কিউব করে তেল ও গোলমরিচে ভাজা বা গ্রিলড ২ কাপ, ডিমের স্ক্র্যাম্বলড ১ কাপ, সিদ্ধ সবুজ রঙের ব্রোকলি ২ কাপ, সিদ্ধ গাজর ১ কাপ, সিদ্ধ পেঁপে ১ কাপ, শসা ১ কাপ, টমেটো ১ কাপ, ছোট আকারের লেটুস পাতা কুচি ১/২ কাপ, পুদিনা পাতা কুচি ২ চা চামচ। হোয়াইট সস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: টক দই ২ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, অলিভ ওয়েল ২ টেবিল চামচ, গার্লিক পাউডার ১ চামচ, পেয়াজ পাউডার ১ চামচ, গোলমরিচ গুড়া ১ চামচ, মেয়নেজ ২ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ, টমেটো সস ২ চা চামচ, লবণ পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন: একটি পাত্রে প্রথমে হোয়াইট সস তৈরির প্রয়োজনীয় সব উপকরণ নিন। এবার এতে সেদ্ধ সবজি ও পরে ভাজা মাংস দিন। ডিমের স্ক্র্যাম্বলড দিয়ে পর্যায়ক্রমে পুদিনা পাতা, লেটুস পাতা, কাঁচা শসা ও টমেটো দিন। এই পর্যায়ে আরও একবার ভিনেগার, টমেটো সস, গোল মরিচের গুঁড়া ও মেয়নেজ সালাদের ওপর ছিটিয়ে দিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে পরিবেশন করুন। আরও পড়ুন: সেহরিতে ৫ মিনিটেই তৈরি করুন মিট রাইস বল পরামর্শস্বাদ অক্ষুন্ন রাখতে যে বিষয়টি মাথায় রাখবেন তা হলো খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে সালাদ তৈরি করুন। খাওয়ার অনেক আগেই যদি সালাদ তৈরি করা হয়, তবে সালাদের পুষ্টিগুণ ও স্বাদ দুটোই নষ্ট হয়। আরও পড়ুন: মচমচে বেগুনি তৈরির সহজ রেসিপি