সাতবার এশিয়ান কাপ ফুটবলে অংশ নিয়ে একবার শিরোপা উদযাপন করেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। তাও ১৬ বছর আগে। ২০১০ সালে চীনে হওয়া আসরের ফাইনালে উত্তর কোরিয়াকে ট্রাইব্রেকারে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার ঘরের মাঠের টুর্নামেন্টে অন্যতম ফেবারিটও দেশটি। সিডনি, পার্থ ও গোলকোস্ট-অস্ট্রেলিয়ান এই তিন শহরে এবার হচ্ছে এশিয়ান কাপ। রোববার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেয়েরা লড়েছিল ফিলিপাইনের বিপক্ষে। অস্ট্রেলিয়া ১-০ গোলে জিতে শুভ সূচনা করেছে। ১৪ মিনিটে করা সামান্থ মে কেরের গোলে স্বাগতিকরা পেয়েছে স্বস্তির এই জয়। ফিলিপাইন তীব্র লড়াই করে স্বাগতিকদের জয় ১-০ ব্যবধানে আটকে রেখেছে। এ ম্যাচটি \'এ\' গ্রুপের। সোমবার এই গ্রুপের ম্যাচ হবে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে। প্রথবার এশিয়ান কাপে বাংলাদেশ খেলছে। প্রথম ম্যাচ ৩ মার্চ চীনের বিপক্ষে। বাংলাদেশ নারী ফুটবল দল এবারই প্রথম খেলতে যাচ্ছে এএফসি এশিয়ান কাপ। ১৯৮০ সালে প্রথবার বাংলাদেশ পুরুষ ফুটবল দল খেলেছিল এশিয়ান কাপ। আরআই/আইএন