বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার মা এবং সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী হুরন নাহার রশিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।রোববার (১ মার্চ) বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে দাফন করা হয়। এর আগে রোববার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুরন নাহার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আরও পড়ুন: মায়ের মৃত্যুর তিনদিন পর আবারও প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় ২ ভাই মৃত্যুকালে তিনি দুই কন্যা—আফরোজা খানম রিতা ও পারভিন বেগম, তিন নাতি, দুই জামাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং মানিকগঞ্জের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আরও পড়ুন: নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে আওয়ামী লীগ কর্মী তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।