‘আমরা তোমাদের হামলা করতে চাইছি না’ প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা

প্রতিবেশি দেশগুলোর ওপর আক্রমণ করতে চায় না বলে জানিয়েছে ইরান। রোববার (১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি একটি এক্সপোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। আরও পড়ুন:খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?তিনি বলেন, ‘এই অঞ্চলের দেশগুলোর উদ্দেশ্যে জানানো হচ্ছে, আমরা তোমাদের উপর আক্রমণ করতে চাইছি না। কিন্তু যখন তোমাদের দেশে অবস্থিত ঘাঁটিগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে, এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্র সেই বাহিনীর উপর নির্ভর করে এই অঞ্চলে অভিযান চালাবে, তখন আমরা সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা করব। ঐ ঘাঁটিগুলো ঐ দেশগুলির ভূখণ্ড নয়; এগুলো আমেরিকান ভূখণ্ড।’ লারিজানির পোস্টে বলা হয়েছে। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান পাল্টা হামলা চালায়। ইরান জানায়, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সম্পদ তাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। এ কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান।