অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন শুনানি আগামী ৮ মার্চ নির্ধারণ করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই তারিখ ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আশা করি, ওইদিন আনিস আলমগীর জামিন পাবেন।... বিস্তারিত