দোষ প্রমাণিত হলে বেনফিকায় আর্জেন্টাইন তারকার ক্যারিয়ার শেষ করে দেবেন মরিনিয়ো

বর্ণবাদ ইস্যুতে নিজের দলের খেলোয়াড়কে নিয়ে চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিলেন বেনফিকার কোচ জোসে মরিনিয়ো। এই পর্তুগিজ কোচ জানিয়েছেন, যদি প্রমাণিত হয় যে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করেছেন, তাহলে বেনফিকায় এই আর্জেন্টাইনের ক্যারিয়ার শেষ করে দেবেন তিনি। সাবেক রিয়াল কোচ নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ‘প্রেজাম্পশন অব ইনোসেন্স’ বা নির্দোষের অধিকারকে গুরুত্ব দিলেও, যেকোনো ধরনের বৈষম্যের ক্ষেত্রে তার দলে শূন্য-সহনশীলতার নীতি স্পষ্ট করে দিয়েছেন।২০ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গারকে ঘিরে তদন্ত প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মরিনিয়ো ভারসাম্যপূর্ণ অবস্থান নেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে জনমত বা নিয়ন্ত্রক সংস্থাগুলোর সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। দ্রুত রায় দিয়ে দেওয়ার প্রবণতায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।গিল ভিসেন্তে এফসির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আইনজীবী নই, কিন্তু অজ্ঞও নই। নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার অধিকার কি মানবাধিকার নয়?’ তিনি আরও ইঙ্গিত দেন যে উয়েফা তাদের প্রাথমিক বিবৃতিতে খেলোয়াড়ের স্থগিতাদেশের ক্ষেত্রে ‘যদি’ শব্দটি ব্যবহার করেনি, যা তার মতে খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য।তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কী হবে, এ ব্যাপারে তিনি একদম পরিষ্কার। আরও পড়ুন: কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশদ্য স্পেশাল ওয়ান খ্যাত মরিনিয়ো বলেন, ‘যদি প্রমাণিত হয় যে আমার খেলোয়াড় (প্রেস্তিয়ান্নি) এই নীতিগুলো মানেনি, যা আমার এবং বেনফিকার নীতি, তাহলে আমার সঙ্গে তার ক্যারিয়ার শেষ।’ তিনি আরও যোগ করেন, ‘সে যদি সত্যিই দোষী হয়, আমি তাকে আগের মতো দেখব না। আমার সঙ্গে তার সম্পর্ক সেখানেই শেষ।’বর্তমান ক্লাব বেনফিকা এবং সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের দ্বন্দ্বে এই পর্তুগিজ কোনো পক্ষ নিতে চান না বলে জানান। তিনি বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদের সাদা জার্সি বা বেনফিকার লাল জার্সি, কোনোটাই পরতে চাই না।’নিজের সাবেক শিষ্য আলভারো আরবেলোয়ার মন্তব্যেরও জবাব দেন মোরিনিয়ো। রিয়ালের ভারপ্রাপ্ত কোচ আরবেলোয়া ঘটনাটিতে সরব ছিলেন। মোরিনহো বলেন, ‘আমি আলভারোকে ভালোবাসি এবং সবসময় ভালোবাসব। কিন্তু এই বিষয়ে সঠিক অবস্থান নিয়েছি আমি, সে নয়।’সংবাদ সম্মেলনে আরও একটি গুঞ্জনের জবাব দেন মরিনিয়ো। বেনফিকা-রিয়াল মাদ্রিদ ম্যাচকে নাকি তিনি সান্তিয়াগো বের্নাব্যুতে ফেরার অডিশন হিসেবে ব্যবহার করছেন। এ দাবি উড়িয়ে দিয়ে তিনি পর্তুগিজ জায়ান্টদের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন।আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত ইরানেরকঠোর সুরে মরিনিয়ো বলেন, ‘আপনারা কি মনে করেন, আমি যদি বেনফিকা ছেড়ে রিয়ালে যেতে চাইতাম, তাহলে এমন কথা বলতাম? আপনারা কি ভাবেন আমি বোকা?’‘আমি বেনফিকার সঙ্গে চুক্তিকে সম্মান করতে চাই। ক্লাব যদি আরও বছরের জন্য নবায়ন করতে চায়, আমি একটি কমাও বদল না করে সই করব। তবে আমি একটাই চ্যাম্পিয়নশিপ খেলতে চাই, দুটো নয়,’–তিনি যোগ করেন।