কেসিসি হবে শতভাগ দুর্নীতিহীন প্রতিষ্ঠান: মঞ্জু

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নবাগত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন একটি সিটি গড়তে আমরা কাজ করবো। সিটি করপোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান।’রোববার (১ মার্চ) দুপুরে কেসিসির সভাকক্ষে দায়িত্ব গ্রহণ শেষে এ কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু।মঞ্জু বলেন, ‘এর মধ্য দিয়ে খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। সিটি করপোরেশনের সব মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেয়া আমাদের দায়িত্ব।’নবাগত প্রশাসক আরও বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করতে চাই। এ দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা চান তিনি।আরও পড়ুন: রাজনৈতিক উত্থান পতনের পর কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুএর আগে দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এ সময় ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় নবাগত প্রশাসককে।গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা, সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।