খামেনি হত্যা: ভারতের শহরে শহরে মাতম, বিক্ষোভ

মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় ভারতের উত্তর প্রদেশ, কাশ্মীরসহ বিভিন্ন রাজ্যে শিয়া মুসলিমরা বিক্ষোভ ও মাতম করছেন। প্রতিবাদকারীরা ইরানের প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযানের নিন্দা করেছেন। তারা একে মুসলিম বিশ্বের জন্য বিরাট ক্ষতি বলে অভিহিত করে আন্তর্জাতিক মহলকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে পরিস্থিতি আরো অবনতির দিকে না যায়। রবিবার (১ মার্চ) সকাল থেকে কাশ্মীরের রাজধানী শ্রীনগরের প্রধান চত্বরে লাল, কালো ও হলুদ পতাকা হাতে সমবেত হন কয়েক হাজার বিক্ষোভকারীরা। আবেগঘন হলেও সমাবেশটি ছিল শান্তিপূর্ণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দিতে দেখা যায় তাদের। শিয়া তরুণদের বুক চাপড়ে মাতম করতে দেখা যায়।