মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ মাটিকাটা বন্ধে পরিচালিত যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে সম্রাট খান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খানের ছোট ছেলে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলার লতব্দি এলাকার রামকৃষ্ণদি, বালুচরের কয়রাখোলা, বাসাইলের ঘোড়ামাড়া এবং কেয়াইন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান ও টহল কার্যক্রম পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. তানজীব, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, এএসপি (সার্কেল) আনোয়ার পারভেজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানসহ সেনা ও পুলিশ সদস্যরা।আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান, আটক ২০অভিযান চলাকালে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত সম্রাট খানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার বাড়ি উপজেলার কেয়াইন এলাকায়।জেলা প্রশাসক নুরমহল আশরাফী জানান, অবৈধ মাটি কর্তনরোধে সকলকে আরও সচেতন হতে হবে। প্রশাসন এ ব্যাপারে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধ মাটিকাটা বন্ধে পরিচালিত যৌথবাহিনীর অভিযান।