ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

ইরানের পাল্টা সামরিক অভিযানের পর থেকে সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিন জনের প্রাণহানির থবর পাওয়া গেছে। এছাড়া ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপির।আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় এখন পর্যন্ত তিন জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক ছিলেন। এছাড়া, হামলায় ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে। আরও পড়ুন: ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তোলপাড় ইসরাইল, বহু হতাহত