মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকনে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত, দাবি ইরানের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রোববার জানিয়েছে, তারা উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তারা এই হামলা চালায়।স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গার্ডস জানিয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এতে সতর্ক করে বলা হয়েছে যে, ‘স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসী আক্রমণকারীদের কবরস্থানে পরিণত হবে।’ আরও পড়ুন:খামেনির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্টকে পুতিনের চিঠি, কী লেখা আছে তবে, মার্কিন রণতরীটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইরান যে দাবি করেছে তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।