রমজান সওয়াব অর্জনের অনন্য সময়। এ সময় একটি নফল আমলে একটি ফরজের সওয়াব পাওয়া যায়। আর একটি ফরজ আদায়ে সত্তরটি ফরজ আমলের সমান সওয়াব পাওয়া যায়।অনেকে জানতে চান, রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাকরূহ। আর পেস্ট যদি গলার ভেতর চলে যায় তাহলে রোজাই ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মিসওয়াক ব্যবহার করবে। যদি টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হয় তাহলে সেহরির সময় শেষ হওয়ার আগেই করে নিবে অথবা ইফতারির পর করবে ৷ (জাদিদ ফিকহি মাসায়েল: ১/১০২; ইমদাদুল ফাতাওয়া ২/১৪১) রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াকের সত্তরটিরও বেশি উপকার রয়েছে। তন্মধ্যে একটি হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। আরও পড়ুন: আজান দেয়নি, ইফতার করা যাবে?আরেক হাদিসে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তবে অবশ্যই প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম (মিশকাত : ৩৪৬) হজরত আয়েশা রা. হতে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নামাজ মিসওয়াক করে আদায় করা হয়, সেই নামাজ মিসওয়াক করা বিহীন নামাজের চেয়ে ৭০ গুণ বেশি নেকি হয়। (বায়হাকি, সুনানুল কুবরা হা/১৫৯, মুস্তাদরাকে হাকেম ৫১৫)