অমর একুশে বইমেলার ৪র্থ দিনে দর্শনার্থীদের সমাগম

নির্বাচন পরবর্তী আবহে কিছুটা দেরিতে হলেও প্রাণের মেলা অমর একুশে বইমেলার ৪র্থ দিনে বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের সমাগম। মেলা প্রাঙ্গনে বাড়ছে বইপ্রেমীদের ভিড়।'বহুমাত্রিক বাংলাদেশ' প্রতিপাদ্যে গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বইপ্রেমীদের এই মিলনমেলা শুরুর প্রথমদিকে পাঠকদের আনাগোনা কম থাকলেও দিন পেরোনোর সাথে সাথে বাড়ছে শুরু করেছে ক্রেতার সংখ্যা। বই বিক্রির হিসেবেও তাই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এ বছর নির্বাচনের কারণে দেরিতে শুরু হয়েছে বইপ্রেমীদের মিলনমেলার এ উৎসব। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় আজ সকালে বইপ্রেমীদের পদচারণা কম দেখা যায়। তবে বিকেল হতেই বাড়ছে দর্শনার্থীদের সমাগম। মেলা প্রাঙ্গনে আসা ইসমাম জাহান নামে এক বইপ্রেমী জানান, কয়েকবছর যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে বই নিয়ে পর্যবেক্ষণ ও সমালোচনা লিখতে পছন্দ করেন তিনি। তাই প্রতিবছরই বইমেলায় আসা হয় তার। তবে এবারই প্রথমবারের মত বইমেলায় নিজের লেখা বই প্রকাশ করতে করেছেন। আরও পড়ুন: সিসিমপুর নেই, বইমেলায় কাকতাড়ুয়া পাপেট শো’তেই মগ্ন শিশুরা এদিকে একাধিক বিক্রেতা ও লেখক বলছেন, স্টলে দর্শনার্থী সমাগম বাড়লেও ক্রেতার আনাগোনা আগের মতন নেই। যে কারণে ছোট ও মাঝারি প্রকাশনীগুলোর জন্য এবারের মেলা পরিণত হয়েছে এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। আরও পড়ুন: অমর একুশে বইমেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের ‘মনামী’ প্রসঙ্গত, এবারের বইমেলায় অংশগ্রহণ করছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রকাশনা স্টল রয়েছে।