নিয়ন্ত্রণ হারিয়ে লোকের ভিড়ে ওঠে গেল ট্রাক্টর, নারী নিহত

গাইবান্ধায় মাটিবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লোকজনের ভিড়ে ওঠে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এ সময় মিলি বেগম (৪৫) নামে এক নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।রোববার (০১ মার্চ) দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মিলি বেগম ভাঙ্গা ডিপ বাজার গোরস্থানপাড়া এলাকার ভ্যানচালক খোরশেদ আলমের স্ত্রী।আরও পড়ুন: বাগেরহাটে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে ২ যুবক নিহতস্থানীয়রা জানান, মাটিবোঝাই ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয়। এতে ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মিলি বেগমকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।