বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, তৃণমূল নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সকলে মিলে কাজ করতে হবে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। এতে করে নারী উদ্যোক্তারা তাদের পণ্যগুলো সহজেই বাজারজাত করতে পারায় নিজেরার যেমন লাভবান হচ্ছেন তেমনি মানসম্পন্ন পণ্য ক্রয় করতে পেরে ক্রেতারাও উপকৃত হচ্ছেন। তিনি আরো বলেন, ‘গ্রাম’ ব্র্যান্ডটি এই শূন্যতা পূরণে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। স্থানীয় ঐতিহ্যের সাথে আধুনিক রুচির সমন্বয় ঘটিয়ে পণ্যগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তাহলেই নারী উদ্যোক্তাদের হাতের Read More