সবাই দোয়া করবেন, দেশ ও জাতির কল্যাণে যেন অবদান রাখতে পারি: ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারি।রোববার (১ মার্চ) মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদ্রাসায় ইফতার মাহফিলে এ কথা বলেন প্রতিমন্ত্রী ইশরাক। এর আগে আসরের নামাজের পর তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে আল্লামা আব্দুল হামীদ পীর মধুপুরের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।এই সময় সাংবাদিকরা প্রতিমন্ত্রীর বক্তব্য চাইলে তিনি জানান, ‘আমি এখানে মধুপুরের পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া নিতে এসেছি। আজ আর কোনো বক্তব্য দেব না।’আরও পড়ুন: ঢাকার সমস্যা নিয়ে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: প্রতিমন্ত্রী ইশরাকএর আগে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম ফুল দিয়ে অভ্যর্থনা জানান।মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায়। প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি এই প্রথম নিজ এলাকায় যান। প্রয়াত রাজনীতিক, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইশরাক হোসেন ঢাকা-৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।আরও পড়ুন: প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী: রাজনীতির কণ্টকাকীর্ণ পথে ইশরাক হোসেনের এগিয়ে চলাঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান এবং খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির ভাইস চেয়ারম্যান আবু আম্মার আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ইফতার ও দোয়া মাহফিলের আগে পীর সাহেব মধুপুর মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের হাতে ধর্মীয় বইসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।