ইরানের ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরীতে আঘাত করেনি!

সংবাদমাধ্যম আল জাজিরাকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীতে আঘাত হানেনি এবং জাহাজটি স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।ওই কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করে যে তারা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্যবস্তু করেছে। যদিও, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের অন্তত তিনজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে। এছাড়া আরও অন্তত ৫ জন সেনা গুরুতর আহত হয়েছেন।  আরও পড়ুন: ইরানে হামলা নিয়ে এবার মুখ খুললো উত্তর কোরিয়া রোববার (১ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে নয়টার দিকে ইউএস সেন্ট্রাল কমান্ডের এক্স হ্যান্ডলে দেয়া আপডেটে জানানো হয়, ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরি চলাকালে এসব সেনা হতাহত হয়েছেন। এদের মধ্যে অনেকে সামান্য আহত হয়েছেন। কেউ কেউ এরইমধ্যে চিকিৎসা নিয়ে দায়িত্বে ফিরেছেন।নিহতদের নাম-পরিচয় দ্রুত জানানো হবে বলেও জানিয়েছে সেন্টকম।  এদিকে ইরান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় দুই শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স পোস্ট জানিয়েছিল, তাদের কোনো সেনা হতাহতের খবর নাই। তবে রোববার সেনাদের হতাহতের নতুন তথ্য দিলো মার্কিন সেনাবাহিনী।