জৈন্তাপুরে বালু উত্তোলনের সময় পাড় ধসে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শনিবার (১ মার্চ) ভোররাত ৪টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফুটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়ে। এতে আব্দুর রহমান (২৫) নামে এক যুবক বালুর নিচে চাপা পড়েন। তিনি আব্দুল করিমের ছেলে ও আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি পরিবহন শ্রমিক ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার Read More