গতবছর যুক্তরাজ্যের লন্ডনে হয়েছিল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাষ্ট পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও আরাফাত রহমান কোকোর বড় ভাই তারেক রহমানের সার্বিক তত্বাবধান ও নির্দেশায় হয়েছে সে আয়োজন। আজ ১ মার্চ বিকেলে ঢাকার পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হলো এবার মানে আরাফাত রহামান কোকো মেমোরিয়াল ট্রষ্টের দ্বিতীয় আয়োজন। আজকের অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবা সহ ক্রিকেটাঙ্গনের অনেক নামি ব্যক্তিত্ব উপস্থিত হয়েছিলেন। সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী এক পর্যায়ে বলে বসেন যে, এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি আগাম বছর থেকে মানে ২০২৭ সাল থেকে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। এবং যার আয়োজন হবে সরকারীভাবে। এ সম্পর্কে ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য এমন, ‘’আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক কর্ণধার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় আমরা গতবার লন্ডনে অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম। আজ ঠিক এক বছর পর ঢাকায় সবার উপস্থিতিতে এই সুন্দর আয়োজন করতে পেরে আমরা আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের প্রতিমন্ত্রী মীর শাহ আলম ভাই, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যে বক্তব্য দিয়েছেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে আগামী বছর থেকে এই আয়োজন আরও সুন্দরভাবে এবং আন্তর্জাতিক পরিমন্ডল বিবেচনায় রেখে জাতীয় পর্যায়ে করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।’ ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান যে প্রধান মন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তা জানিয়ে ক্রীড়া মন্ত্রী বলে ওঠেন, ‘আরাফাত রহমান কোকো যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনকে সাজাতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসেবে সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ। তিনি বিশ্বাস করেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে যে সর্বোচ্চ গুরুত্বি দয়েছেন, সেই গুরুত্বকে ধারণ করে বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’ এআরবি/আইএন